যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং অংশ নেওয়া দেশগুলোর পুলিশ বাহিনীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র (আইপিসিসি) বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন তৈরি করেছে। স্পেনভিত্তিক একটি অনুসন্ধানী অপরাধবিষয়ক চ্যানেল সেই গোপন নথির একটি অংশ প্রকাশ করেছে। এই নথি থেকে জানা গেছে, বিশ্বকাপের অনেক তারকা ফুটবলার, কোচ ও রেফারি টুর্নামেন্টজুড়ে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে ও টুর্নামেন্ট চলাকালে ফুটবলারদের মধ্যে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েন। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দিন একটি ভয়াবহ ঘটনা ঘটে। টেক্সাসের ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, তিনি ও তাঁর দুই সঙ্গী ‘হাতে বানানো বোমা ও এআর-১৫ সেমিঅটোমেটিক রাইফেল’ নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি পুলিশ এবং দুই দলের খেলোয়াড়দের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। কথিত সন্ত্রাসীর মূল লক্ষ্য ছিলেন মেসি।

মতামত (0)