একসময় 'বাংলার ভেনিস' এবং 'বাংলার শস্যভাণ্ডার' হিসেবে পরিচিত বরিশাল বিভাগ এখন দেশের সবচেয়ে দরিদ্র অঞ্চলের শীর্ষে অবস্থান করছে। প্রচলিত প্রবাদ 'ধান-নদী-খাল এই তিনে বরিশাল' এই অঞ্চলের সমৃদ্ধির কথা স্মরণ করিয়ে দেয়। তবে সেই সমৃদ্ধির দিন এখন অতীত।
ঐতিহাসিকভাবে বরিশাল 'বাকলা' নামে পরিচিত ছিল, যার অর্থ শস্য ব্যবসায়ী। কৃষি উৎপাদনে এটি 'বাংলার শস্যভাণ্ডার' এবং নদী-খালের সৌন্দর্যে 'বাংলার ভেনিস' হিসেবে খ্যাতি লাভ করেছিল। একসময় রংপুর দেশের দরিদ্রতম বিভাগ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে সেই তকমা বরিশালের ওপর পড়েছে।
গত বছর প্রকাশিত দারিদ্র্য মানচিত্র ২০২২ অনুযায়ী, দেশের আটটি বিভাগের মধ্যে বরিশালে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশের ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বরিশাল বিভাগে এই হার ২৬.৬ শতাংশ।


মতামত (0)