খেলাধুলাচামারি আতাপাত্তুর বিশ্বরেকর্ড: হ্যাটট্রিকসহ ৭ উইকেট শিকার
চামারি আতাপাত্তুর বিশ্বরেকর্ড: হ্যাটট্রিকসহ ৭ উইকেট শিকার
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি মাত্র ৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন।
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। গত বুধবার দুবাইতে তিনি স্পিনের জাদুতে হ্যাটট্রিকসহ ৭ উইকেট শিকার করেন।
৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন। ইনিংসের দ্বিতীয়ভাগে তার এই পারফরম্যান্স নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।
আতাপাত্তু আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বিশ্বের প্রথম নারী বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন। এটি তার ব্যক্তিগত সেরা বোলিং ফিগার।
সব মিলিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়া ষষ্ঠ বোলার হিসেবে নিজের নাম লেখান এই অফস্পিনার। তার এই বিধ্বংসী বোলিং ছিল দলের জয়ে গুরুত্বপূর্ণ।
এই বোলিং ফিগার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। এর আগে ২০১৮ এশিয়া কাপে থাইল্যান্ডের অফ স্পিনার ওংপাকা লিংপ্রাসার্ট শ্রীলঙ্কার বিপক্ষেই ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এছাড়া মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানের উমাইমা সোহেল এবং নিদা দারের পাঁচ উইকেটের কৃতিত্ব রয়েছে।
আতাপাত্তুর অসাধারণ স্পেলে ভর করে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়াকে ৭৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে লঙ্কানরা টুর্নামেন্টের সেমি-ফাইনালের দৌড়ে এক পা দিয়ে রাখল। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রানের পুঁজি সংগ্রহ করেছিল।
মতামত (0)