গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৯১৭ শিশু আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে ৯১৭ শিশু আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১ শিশু। এই সময়ে ৭৪ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৮৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৫৭১ জন শিশু।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৯১ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১০০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে এরই মধ্যে বাড়ি ফিরেছে।
মতামত (0)