বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত শুক্রবার শপথ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে তার দেশের প্রস্তুতির কথা তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির একটি নতুন অধ্যায় সূচিত করবে।
ইরানি প্রেসিডেন্ট তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার মূল্যবান অবদানের ওপর আস্থা রেখেছেন। এই আস্থা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক হবে বলেও তিনি মনে করেন।


মতামত (0)