নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই বহিষ্কারের ঘোষণা আসে। বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা জিএম মাশরাফি লোহাগড়া আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিলেন।
সোমবার লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি কোন স্থান থেকে ধারণ করা হয়েছিল, তা অবশ্য জানা যায়নি।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিএম মাশরাফিকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।



মতামত (0)