মেজর হাফিজ জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি

মেজর হাফিজ জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি
মেজর হাফিজ জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ সোমবার এই দুটি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির দায়িত্ব তাকে দেওয়া হয়।

সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুসরণ করে সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। এরপর স্পিকার কমিটি দুটি গঠন করেন।

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত কাজ ও দায়িত্ব পালন করবে। এই কমিটির সভাপতি হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমদকে মনোনীত করা হয়েছে।

১২ সদস্যের এই কমিটিতে ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২) রয়েছেন। এছাড়াও মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) এবং সাকিলা ফারজানা (মহিলা আসন-৮) কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪) এই কমিটির অন্যান্য সদস্য।

অন্যদিকে, সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী পিটিশন কমিটি গঠন করা হয়েছে। নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য এই কমিটি কাজ করবে। এই ১০ সদস্যের কমিটিরও সভাপতি মনোনীত হয়েছেন মেজর হাফিজ।

পিটিশন কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২) এবং এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪)। রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩) ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩) এই কমিটির সদস্য। নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪) পিটিশন কমিটির অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...