স্বাস্থ্য

প্লে-স্টোরে এলো নতুন রক্তদান অ্যাপ ‘রক্তশেয়ার’

প্লে-স্টোরে এলো নতুন রক্তদান অ্যাপ ‘রক্তশেয়ার’
প্লে-স্টোরে এলো নতুন রক্তদান অ্যাপ ‘রক্তশেয়ার’
জরুরি প্রয়োজনে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে গুগল প্লে-স্টোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী রক্তদান প্ল্যাটফর্ম ‘রক্তশেয়ার’ মোবাইল অ্যাপ।

জরুরি প্রয়োজনে রক্ত পাওয়ার অনিশ্চয়তা দূর করতে একটি নতুন মোবাইল অ্যাপ গুগল প্লে-স্টোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 'রক্তশেয়ার' নামের এই প্ল্যাটফর্মটি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করবে।

সম্পূর্ণ স্বেচ্ছাসেবী উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কোনো মধ্যস্বত্বভোগী বা আর্থিক লেনদেন ছাড়াই সরাসরি রক্তদাতার সাথে রোগীর স্বজনদের যোগাযোগ স্থাপন করা যাবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, দেশে জরুরি চিকিৎসার ক্ষেত্রে রক্ত জোগাড় করতে গিয়ে রোগীর স্বজনদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে হয় বা পরিচিতদের কাছে দৌড়াতে হয়। অনেক সময় পুরনো তথ্যের কারণে রক্তদাতাকে কল করে জানা যায় যে তিনি সম্প্রতি রক্ত দিয়েছেন।

এই সমস্যার কার্যকর সমাধান দিতে 'রক্তশেয়ার' অ্যাপে জেলাভিত্তিক ফিল্টারিং ব্যবস্থা রাখা হয়েছে। এতে কেবল সেই সব রক্তদাতার প্রোফাইল প্রদর্শিত হয়, যারা এই মুহূর্তে রক্তদানের জন্য শারীরিকভাবে উপযোগী ও প্রস্তুত।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা এক মিনিটেই রক্তের জন্য অনুরোধ পোস্ট করতে পারেন। এতে দীর্ঘ প্রক্রিয়া বা অনুমোদনের অপেক্ষা ছাড়াই প্রয়োজনীয় রক্তের গ্রুপ, হাসপাতালের অবস্থান এবং জরুরি সময় উল্লেখ করা যায়।

ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করতে না চাইলে ব্যবহারকারীরা অ্যাপের অভ্যন্তরীণ মেসেজিং সিস্টেমের মাধ্যমে সুরক্ষিতভাবে যোগাযোগ করতে পারবেন। রক্তের অনুরোধের সাথে সরাসরি হাসপাতালের সঠিক অবস্থান ম্যাপে যুক্ত করার সুবিধাও রয়েছে।

একজন রক্তদাতা কত দিন আগে রক্ত দিয়েছেন এবং পুনরায় কবে রক্তদানের উপযোগী হবেন, তা অ্যাপের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা এলাকার রক্তদানকারী সংগঠন ও ক্লাবগুলো তাদের সদস্যদের পরিচালনা এবং যৌথ সমন্বয়ের জন্য অ্যাপটির গ্রুপ ফিচার ব্যবহার করতে পারবে।

প্ল্যাটফর্মটি সম্পূর্ণ অলাভজনক ও বিজ্ঞাপনমুক্ত সেবা হিসেবে কাজ করবে। রোগীদের কাছ থেকে যাতায়াত খরচ বা অন্য কোনো অজুহাতে আর্থিক লেনদেন করা প্ল্যাটফর্মটিতে কঠোরভাবে নিষিদ্ধ।

অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে-স্টোরে উন্মুক্ত রয়েছে। গুগল প্লে-স্টোরে 'Roktoshare: Blood Donation' লিখে সার্চ করে কিংবা এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে যে কেউ বিনামূল্যে রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে পারবেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...