সাবেক অনলিফ্যানস ম্যানেজার এখন যুবকদের রক্ষায় প্রচারে
সম্পাদক৬ সেপ্টেম্বর, ২০২৬ · 1 ঘণ্টা আগে
সাবেক অনলিফ্যানস ম্যানেজার এখন যুবকদের রক্ষায় প্রচারে
সাবেক অনলিফ্যানস ম্যানেজার ভিক্টোরিয়া সিনিস প্ল্যাটফর্মটির অন্ধকার জগৎ ছেড়েছেন। তিনি এখন বিশ্বজুড়ে তরুণদের এই প্ল্যাটফর্মের ভয়াবহতা থেকে বাঁচাতে প্রচার চালাচ্ছেন।
প্রাপ্তবয়স্কদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্ম ‘অনলিফ্যানস’-এর জগৎ ছেড়েছেন ভিক্টোরিয়া সিনিস। যিশু খ্রিষ্টের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এখন বিশ্বজুড়ে প্রচার চালাচ্ছেন। সাবেক এই ‘অনলিফ্যানস’ ম্যানেজার যুবসমাজ, বিশেষ করে তরুণীদের এই প্ল্যাটফর্মের ভয়াবহতা থেকে বাঁচাতে কাজ করছেন।
ভিক্টোরিয়া সিনিস সতর্ক করে বলেছেন, এই প্ল্যাটফর্মটি মূলত পতিতাবৃত্তির মতোই। তিনি এটিকে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের জন্য চরম ধ্বংসাত্মক বলে মন্তব্য করেন। সমাজে ‘যৌন স্বাধীনতা’ বা ‘ক্ষমতায়ন’-এর নামে যা প্রচার করা হচ্ছে, তা আসলে একটি ফাঁদ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মটি নারীদের পাশাপাশি পুরুষদেরও একাকিত্ব, বিষণ্ণতা, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এই প্ল্যাটফর্মে কাজ করার মানসিক পরিণতি এসকর্ট সার্ভিস বা পতিতালয়ে কাজ করার মতোই ভয়াবহ।
ভিক্টোরিয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এই পেশাকে এমনভাবে আকর্ষণীয় করে তুলছে যে, স্কুলপড়ুয়া কিশোরীরাও এর প্রতি আকৃষ্ট হচ্ছে। তারা মনে করছে, দ্রুত অর্থ উপার্জন, ভ্রমণ করা এবং সুখী হওয়ার একমাত্র উপায় বুঝি এটি। তিনি সন্তানদের ইন্টারনেট ব্যবহারের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।
অস্ট্রেলিয়ার বাসিন্দা ভিক্টোরিয়া মহামারির সময় বাড়তি আয়ের আশায় একটি অনলিফ্যানস এজেন্সির ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছিলেন। সম্প্রতি একটি গির্জার প্রার্থনায় অংশ নেওয়ার পর তার উপলব্ধি বদলায়।
অন্যদিকে, ‘অনলিফ্যানস’ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মটি নির্মাতাদের স্বাধীনভাবে কনটেন্ট তৈরি ও আয় করার সুযোগ দেয়। তারা আরও দাবি করেছে, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বজুড়ে নির্মাতাদের ৩ হাজার কোটির বেশি ডলার অর্থ পরিশোধ করা হয়েছে।
মতামত (0)