শিশু কোলে ছবি দিয়ে পরীমণির নতুন বার্তা: ‘তিন নম্বর জন ডান’

শিশু কোলে ছবি দিয়ে পরীমণির নতুন বার্তা: ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণির নতুন বার্তা: ‘তিন নম্বর জন ডান’
অভিনেত্রী পরীমণি গতকাল সোমবার একটি শিশুকে কোলে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এটি ভক্তদের মধ্যে কৌতুহল সৃষ্টি করেছে।

জনপ্রিয় অভিনেত্রী পরীমণি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি শিশুকে কোলে নিয়ে এই ছবিটি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, অভিনেত্রী গাড়ির ভেতরে সাদা পোশাকে এবং চোখে সানগ্লাস পরে আছেন, তার কোলে একটি ফুটফুটে শিশু।

এই ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এই পোস্টটি দেখার পরপরই নেটিজেনদের মনে কৌতুহলের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, অভিনেত্রী কি আবারও মা হলেন?

পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের বিভিন্ন প্রশ্নে ভরে যায়। পরীমণি নিজেও সেসব প্রশ্নের কিছু জবাব দেন। একজন ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে তিনি সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’।

আরেকজন কৌতুক করে জানতে চান, তিনি আর কয়টি সন্তান নেবেন। এর জবাবে এই অভিনেত্রী মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’ তার এই মন্তব্য ভক্তদের মধ্যে হাস্যরস তৈরি করে।

অভিনেত্রী পরীমণি সবসময়ই শিশুপ্রেমী হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়শই তার সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাগ করে নেন। এছাড়া, বিভিন্ন সাক্ষাৎকার এবং সামাজিক মাধ্যমে তিনি বহুবার প্রকাশ করেছেন যে তিনি অনেক সন্তানের মা হতে চান।

তার এই মন্তব্যের পর ভক্তদের ধারণা, তিনি এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন। তবে এ বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু জানাননি। এর আগেও তিনি একটি মেয়ে শিশুকে দত্তক নিয়েছিলেন।

অভিনেত্রী শরিফুল রাজের সঙ্গে ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম শাহীম মোহাম্মদ পূণ্য। এরপর ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পর থেকে পরীমণি একাই তার ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে লালন-পালন করছেন। পরবর্তীতে তিনি একটি কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে এই অভিনেত্রী একাই তার সন্তানদের বড় করছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...