খেলাধুলাস্লো ওভার রেটের কারণে আইসিসির জরিমানা গুনলো বাংলাদেশ নারী দল
স্লো ওভার রেটের কারণে আইসিসির জরিমানা গুনলো বাংলাদেশ নারী দল
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ধীর ওভার রেটের কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
বাংলাদেশ নারী ক্রিকেট দল স্লো ওভার রেটের কারণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির শাস্তির মুখে পড়েছে। নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর এই জরিমানা আরোপ করা হয়। নিগার সুলতানা জ্যোতির দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুবাইয়ে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে পারেনি। নির্ধারিত সময়ের তুলনায় দলটি এক ওভার পিছিয়ে ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হয়।
এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জিএস লক্ষ্মী বাংলাদেশ দলের এক ওভার কম করার বিষয়টি তার প্রতিবেদনে উল্লেখ করেন। এই প্রতিবেদনের ভিত্তিতেই জরিমানা আরোপ করা হয়। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের বিরুদ্ধে আনা ধীর ওভার রেটের অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
অধিনায়কের স্বীকারোক্তির ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ অভিযোগটি করেন। তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসানও অভিযোগকারীদের মধ্যে ছিলেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে।
মতামত (0)