নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর রেয়াত সুবিধা অনুমোদন করেছে সরকার। এই সুবিধার ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়বে বলে জানানো হয়েছে। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের এই তথ্য জানানো হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তাবটি মন্ত্রিসভায় বিবেচনার জন্য উপস্থাপন করেছিল।
মন্ত্রিসভা অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন বা ছয় মাস পর্যন্ত শুল্ক-কর রেয়াত কার্যকর থাকবে। এই রেয়াতি সুবিধার আওতায় ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি পাওয়া যাবে।


মতামত (0)