চাকরি

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই পদের জন্য অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীদের প্রয়োগমূলক সামষ্টিক অর্থনীতিবিদ হিসেবে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বহুপক্ষীয় বা উন্নয়ন ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক অথবা এ ধরনের প্রতিষ্ঠানে সামষ্টিক অর্থনীতি ও আর্থিক বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে বাজারভিত্তিক প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ দুই পৃষ্ঠার একটি কভার লেটার জমা দিতে হবে। কভার লেটারের সাথে শিক্ষাগত যোগ্যতা, কর্ম-অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট দক্ষতার বিস্তারিত উল্লেখ করে সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনের ঠিকানা হলো: পরিচালক (এইচআরডি-১), মানবসম্পদ বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০। প্রার্থীরা ই-মেইলের মাধ্যমেও আবেদন জমা দিতে পারবেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...