স্বাস্থ্যবিএমইউতে দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার
বিএমইউতে দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির আধুনিক ব্যবহার ও সম্ভাবনা নিয়ে একটি বিশেষ লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের একজন বিশেষজ্ঞ প্রধান বক্তা হিসেবে অংশ নেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির আধুনিক ব্যবহার ও সম্ভাবনা নিয়ে একটি বিশেষ লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওপিডি-১ এর লেভেল-১১ তে অবস্থিত মধুমিতা হলে এই আন্তর্জাতিক মানের সেমিনার ও প্রদর্শনী হয়। এর লক্ষ্য ছিল লেজার প্রযুক্তির ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা।
ভারতের স্বনামধন্য দন্তরোগ চিকিৎসা বিশেষজ্ঞ ড. জেসন জে. ভালিয়াকুলঙ্গারা (BDS, MDS, DNB) এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির আধুনিক প্রয়োগ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন। ড. ভালিয়াকুলঙ্গারা একটি সরাসরি প্রদর্শনীর মাধ্যমে প্রযুক্তির ব্যবহারিক দিক ও কার্যকারিতা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার সেমিনারে সভাপতিত্ব করেন।
ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, এবং প্রস্থোডনটিক্স বিভাগের অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন। ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীবৃন্দও সেমিনারে অংশ নেন। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খালেদা আক্তার, সহকারী অধ্যাপক ডা. মো. শাহিদুল হাসান (বাবুল), সহকারী অধ্যাপক ডা. হাসান আলীও উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বে নিখুঁত রোগ নির্ণয় এবং উন্নত দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর এই আধুনিক পদ্ধতির সঠিক প্রয়োগ সম্পর্কে দেশের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন প্রশংসনীয়।
এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা দন্ত চিকিৎসায় আধুনিক লেজার প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সরাসরি বাস্তবভিত্তিক ধারণা এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। এটি আগামী দিনে দেশের চিকিৎসা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
মতামত (0)