চাকরি

বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০২৬ সালের ৩০ আগস্ট।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) দুটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬ সালের ৩০ আগস্ট পর্যন্ত এসব পদের জন্য আবেদন করতে পারবেন।

রেজিস্ট্রার পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক রেকর্ড থাকা আবশ্যক। সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিকল্পভাবে, সরকারি, আধা-সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে।

ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) পদের জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। এক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ–৩.০০ থাকা প্রয়োজন।

কোনো বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক বা সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) হিসেবে অথবা করপোরেট প্রতিষ্ঠানের সমপর্যায়ের পদে কমপক্ষে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের একটি কভার লেটার, বিস্তারিত জীবনবৃত্তান্ত (সিভি), পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং অভিজ্ঞতার সনদের কপি জমা দিতে হবে। সব প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে বলা হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...