স্বাস্থ্য

দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তি: বিএমইউতে বিশেষ লেকচার ও ডেমো

দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তি: বিএমইউতে বিশেষ লেকচার ও ডেমো
দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তি: বিএমইউতে বিশেষ লেকচার ও ডেমো
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের বিশেষজ্ঞ ড. জেসন জে. ভালিয়াকুলঙ্গারা মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ওপিডি-১ এর লেভেল-১১ তে অবস্থিত মধুমিতা হলে এই আন্তর্জাতিক মানের সেমিনার ও প্রদর্শনী সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদা এই আয়োজনে সভাপতিত্ব করেন।

ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, এবং প্রস্থোডনটিক্স বিভাগের অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খালেদা আক্তার, সহকারী অধ্যাপক ডা. মো. শাহিদুল হাসান (বাবুল) এবং সহকারী অধ্যাপক ডা. হাসান আলীসহ ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা ছিলেন ভারতের বিশিষ্ট দন্তরোগ চিকিৎসা বিশেষজ্ঞ ড. জেসন জে. ভালিয়াকুলঙ্গারা। তিনি দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির আধুনিক ব্যবহার ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তৃতার পাশাপাশি তিনি একটি সরাসরি প্রদর্শনী বা লাইভ ডেমোর মাধ্যমে এই প্রযুক্তির ব্যবহারিক দিক ও কার্যকারিতা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বে নিখুঁত রোগ নির্ণয় ও উন্নত দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ও আধুনিক এই পদ্ধতির সঠিক প্রয়োগ সম্পর্কে দেশের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন অত্যন্ত প্রশংসনীয় বলে বিবেচিত। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা দন্ত চিকিৎসায় আধুনিক লেজার প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সরাসরি বাস্তবভিত্তিক ধারণা এবং অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ পেয়েছেন, যা আগামী দিনে দেশের চিকিৎসা সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...