রাজনীতি

গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন স্তম্ভের মেরুদণ্ড সোজা থাকবে: ডা. শফিকুর

গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন স্তম্ভের মেরুদণ্ড সোজা থাকবে: ডা. শফিকুর
গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন স্তম্ভের মেরুদণ্ড সোজা থাকবে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মেরুদণ্ড সোজা থাকবে। তিনি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য তিন সাংবিধানিক স্তম্ভের মেরুদণ্ড সোজা থাকবে। তিনি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রের আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের কার্যকারিতার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে তিনি জানান।

ডা. শফিকুর রহমান আজ বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, "মিডিয়া ঠিক থাকলে বাকি তিন প্লেয়ারের মেরুদণ্ড সোজা থাকবে। কিন্তু মিডিয়া যখন হাইড অ্যান্ড সিক করবে, তখন মেরুদণ্ড সোজা থাকবে না।"

তিনি উল্লেখ করেন, বড় যেকোনো কর্মসূচির ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ও যুক্তিভিত্তিক কাভারেজ প্রয়োজন। জনগণের দাবি নিয়ে কোনো রাজনৈতিক দল মাঠে নামলে, সেটি জনগণের স্বার্থে হলে গণমাধ্যমের উচিত তার যথাযথ প্রতিফলন ঘটানো।

জামায়াত আমির আরও বলেন, "আমরা ক্রেডিটের জন্য আন্দোলন করছি না। আমরা জনগণের অধিকার পাহারা দেওয়ার জন্য আন্দোলন করছি।" তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দেশটি শুধু সরকারি দলের নয়, বিরোধী দলেরও নয়; এটি সবার।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে এবং দেশ বিপদে পড়লে সবাই বিপদে পড়বে। তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার ও রাষ্ট্রীয় দায়িত্ব—দুটিই বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের দেশের নাগরিক এবং গণমাধ্যমকে রাষ্ট্রের ‘ফোর্থ পিলারের পাহারাদার’ হিসেবে অভিহিত করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিগুলোর মধ্যে যেগুলো জনগণের সঙ্গে সম্পর্কিত, সেগুলোর সঙ্গে গণমাধ্যমের সংশ্লিষ্টতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো যেন গণমাধ্যম সময়মতো জানতে পারে, সে বিষয়ে দলীয় মিডিয়া বিভাগকে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...