স্বাস্থ্যহামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১১০ জন
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১১০ জন
আজ দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জন সিলেটের। একই সময়ে ১ হাজার ১১০ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৭০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার দেশে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা। এই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছেন ১ হাজার ১১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭০ জন।
একই সময়ে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে পৌঁছেছে। এই সময়ের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
মতামত (0)