স্বাস্থ্য

হামের উপসর্গে একদিনে আরও তিনজনের মৃত্যু, নতুন ৯৪৩ জন আক্রান্ত

হামের উপসর্গে একদিনে আরও তিনজনের মৃত্যু, নতুন ৯৪৩ জন আক্রান্ত
হামের উপসর্গে একদিনে আরও তিনজনের মৃত্যু, নতুন ৯৪৩ জন আক্রান্ত
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৪৩ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ বা সংক্রমণ দেখা দিয়েছে।

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে মারা গেছেন। একই সময়ে সারাদেশে ৯৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে, একদিনে মোট ৯৪৩ জন নতুন রোগী চিহ্নিত হয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৪ জন প্রাণ হারিয়েছেন। এই একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৯ জন। সব মিলিয়ে, হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯৬৩ জনে পৌঁছেছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে। একই সময়ে মোট ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...