ভিডিওযুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, দাবি 'খেলনা'
যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, দাবি 'খেলনা'
কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলের পিস্তল হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করেন, এটি খেলনা পিস্তল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদের পিস্তল হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সানজিদ দাবি করেছেন, ভিডিওতে দেখা পিস্তলটি আসল নয়। এটি মূলত একটি খেলনা পিস্তল।
সানজিদ গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে তার বাবা আব্দুল মাজেদ ও তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। এই ভিডিওটি প্রায় এক বছর আগের বলেও তিনি জানান।
সানজিদ তার বক্তব্যে বলেন, ভিডিওতে যে পিস্তল তার হাতে দেখা গেছে, সেটি খেলনা পিস্তল। প্রায় এক বছর আগে তিনি বন্ধুদের সাথে বাড়ির পার্শ্ববর্তী মাঠের মাঝে সড়কে বসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় একটি শিশু খেলনা পিস্তল হাতে ওই পথে যাচ্ছিল।
তিনি শিশুটির কাছ থেকে খেলনা পিস্তলটি সুন্দর দেখে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন। এমন সময় কেউ বা কারা সেই মুহূর্তের ভিডিও ধারণ করে রাখে। সানজিদ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, তার বাবা আব্দুল মাজেদ যুবদলের নেতা। শিগগিরই কুষ্টিয়া যুবদলের কমিটি গঠন করা হতে পারে। এই কারণে তাদের পরিবার ও বাবাকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসাবে খেলনা পিস্তলের এই পুরনো ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে সানজিদ দাবি করেন।
মতামত (0)