২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে বলে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে জানানো হয়েছে। তবে এই চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। মুসলমান সম্প্রদায়ের মধ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।
১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস গত শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন। এর মধ্য দিয়ে রমজান শুরুর জন্য আর মাত্র পাঁচটি চান্দ্র মাস বাকি আছে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। এর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ একদিন পিছিয়ে যেতে পারে। ইসলামি ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে চূড়ান্ত তারিখের পার্থক্য হতে পারে।


মতামত (0)