আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে একজন প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। এর পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক।
সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থী মাসিক ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা বেতন পাবেন।
এই চুক্তি প্রাথমিকভাবে ১১ মাসের জন্য করা হবে। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
মতামত (0)