ভারত সরকার দেশজুড়ে জরুরি প্রস্তুতির নির্দেশ দিয়েছে। জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই নির্দেশনা এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশব্যাপী মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে, যেখানে ২৪৪টি জেলার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ অংশ নেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্যতা মাথায় রেখে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখতেই এই মহড়া চালানো হবে। মহড়ার মূল দিকগুলোর মধ্যে রয়েছে সমস্ত সরকারি দফতরে বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থার সক্রিয়করণ। ব্ল্যাকআউটের সময় করণীয় বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এই মহড়ায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক মক ড্রিল আয়োজন করা হবে। গুজব প্রতিরোধে নির্দেশনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের পরামর্শ দেওয়া হবে। নাগরিকদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখা এবং ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখার মহড়াও অনুষ্ঠিত হবে।



মতামত (0)