বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ২০২৬-২৭ অর্থবছরের জন্য তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ ঘোষণা করেছে। এই কর্মসূচির আওতায় মোট ১৭ জন ইন্টার্ন নেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
এই ইন্টার্নশিপের জন্য আবেদন প্রক্রিয়া আগামীকাল, ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
আবেদনকারীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই সুযোগের জন্য বিবেচিত হবেন।



মতামত (0)