জাতীয়বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভারতের উত্তর দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুজ্জামানের মরদেহ গতকাল রাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মোঃ আসাদুজ্জামানের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে সীমান্তে বিএসএফ নিহত আসাদুজ্জামানের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এই তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মোঃ আসাদুজ্জামানের মরদেহ গতকাল রাতে বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ গ্রহণের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর তা পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান নিহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই ঘটনার পর থেকে বিজিবি বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখে।
এই যোগাযোগের ধারাবাহিকতায় দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমেই নিহত আসাদুজ্জামানের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে।
মতামত (0)