বিনোদন

বিমানকে ‘খেলনা’ বলায় অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিমানকে ‘খেলনা’ বলায় অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা
বিমানকে ‘খেলনা’ বলায় অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে একটি বিমান সংস্থা। চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলার অভিযোগে এই মামলা হয়েছে।

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে একটি বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার জেরে এই আইনি জটিলতা তৈরি হয়েছে। বিমান সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করেছে।

বিমান সংস্থার অভিযোগ, নোরা ফাতেহির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন ছিল। এর ফলে তাদের প্রতিষ্ঠানের বাণিজ্যিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতিও হয়েছে। সংশ্লিষ্ট বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ বলে দাবি করেছে ডুন্স অ্যাভিয়েশন।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় নোরা ফাতেহি কয়েকটি ভিডিও ধারণ করেন। তিনি পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশ করেন, যেখানে তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী রয়েছে।

ওই ভিডিওগুলোতে নোরা বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। এই ঘটনায় গত এপ্রিল মাসে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি করা হয়। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নোরা ফাতেহি ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি তিনি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের কথার বিষয়েও সমালোচনার মুখে পড়েছিলেন। অভিনেত্রী পরে গানটির ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে ওই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...