ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, ভর্তি ১৫৭১ জন

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, ভর্তি ১৫৭১ জন
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, ভর্তি ১৫৭১ জন
গতকাল ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে এক হাজার ৫৭১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও নয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ প্রাণহানি। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে নতুন করে এক হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ৪৩ জন প্রাণ হারিয়েছেন।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দুইজনের মৃত্যু ঘটে। ফেব্রুয়ারিতেও দুইজন মারা যান। মে মাসে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া, জুন মাসে ১৩ জন এবং জুলাই মাসে ৩৬ জন ডেঙ্গুতে প্রাণ হারান। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ভর্তি হয়েছেন ৪০৮ জন ডেঙ্গু রোগী।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশাল বিভাগে নতুন করে ১৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ভর্তি হয়েছেন ১৭৭ জন। খুলনায় ২৪২ জন, ময়মনসিংহে ৭৭ জন, রাজশাহীতে ১১৬ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ হাজার ৪৭৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ১২৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...