জাতীয়

দেশ উদ্ধারের দায়িত্ব বিএনপিকেই দেয় মানুষ: সমাজকল্যাণমন্ত্রী

দেশ উদ্ধারের দায়িত্ব বিএনপিকেই দেয় মানুষ: সমাজকল্যাণমন্ত্রী
দেশ উদ্ধারের দায়িত্ব বিএনপিকেই দেয় মানুষ: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ সংকটে পড়লে মানুষ বিএনপিকেই উত্তরণের দায়িত্ব দেয়। তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যখনই দেশ কোনো কঠিন সংকটে পড়ে, দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই অর্পণ করে। তিনি গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। মন্ত্রী নেতাকর্মীদের সতর্ক করে দেন যে, বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে 'গুপ্ত ও পলাতক বাহিনীর'।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব। তবে এই লক্ষ্য অর্জনে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দল না থাকলে পদের কোনো দাম নেই।

ডা. জাহিদ হোসেন উল্লেখ করেন, ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। তাই সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, সামনে আমাদের কঠিন সময় পার করতে হবে।

এ সময় তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় জেলার পাঁচ উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...