জাতীয়দেশের আট বিভাগে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
দেশের আট বিভাগে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
আজ দেশের আটটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই পূর্বাভাস প্রকাশ করেছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এই লঘুচাপটি পরবর্তী সময়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মতামত (0)