ধানমন্ডিতে শিশুদের জন্য বাবুল্যান্ডের নতুন ইনডোর প্লে-গ্রাউন্ড চালু

ধানমন্ডিতে শিশুদের জন্য বাবুল্যান্ডের নতুন ইনডোর প্লে-গ্রাউন্ড চালু
ধানমন্ডিতে শিশুদের জন্য বাবুল্যান্ডের নতুন ইনডোর প্লে-গ্রাউন্ড চালু
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে শিশুদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়াতে বাবুল্যান্ডের ২৩তম ইনডোর প্লে-গ্রাউন্ড শাখা চালু হয়েছে। এখানে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন রাইড ও খেলার ব্যবস্থা রাখা হয়েছে।

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে শিশুদের জন্য চালু হয়েছে ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ডের ২৩তম শাখা। ব্যস্ত নগরজীবনে শিশুদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়াতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই শাখায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে।

আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর দুপুরে ধানমন্ডি-২৭ নম্বরের মীনা বাজার ভবনের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়। শিশুদের জন্য এখানে সফট প্লে জোন, বল পুল, স্লাইড, ক্লাইম্বিং জোন এবং রোল প্লে কর্নারসহ নানা রাইড ও খেলার সামগ্রী রয়েছে।

শহরের শিশুদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে খেলাধুলার জায়গা ক্রমশ কমে আসছে। এই পরিস্থিতিতে বাবুল্যান্ডের নতুন শাখাটি ধানমন্ডি-২৭ এবং এর আশপাশের এলাকার শিশুদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

সন্তানকে নিয়ে বাবুল্যান্ডে আসা অভিভাবক সৈয়দা নিপুণ আক্তার জানান, ধানমন্ডিতে শিশুদের নিরাপদে খেলাধুলার মতো পর্যাপ্ত জায়গা নেই। বাসার কাছে এমন একটি সুবিধা পাওয়ায় তিনি এখন সন্তানকে নিয়মিত নিয়ে আসতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, এখানে নানা ধরনের খেলার ব্যবস্থা থাকায় শিশুরা আনন্দের পাশাপাশি শারীরিকভাবেও সক্রিয় থাকতে পারবে।

আরেক অভিভাবক তাসলিমা নাসরিন বলেন, তারা চান না শিশুরা সারাক্ষণ মোবাইল বা ট্যাবের দিকে তাকিয়ে থাকুক। বাসার কাছাকাছি নিরাপদ জায়গায় এসে খেলতে পারলে শিশুদের সময় ভালোভাবে কাটবে। তিনি নতুন শাখাটির পরিবেশকেও বেশ সুন্দর বলে উল্লেখ করে এটি অভিভাবকদের জন্য উপকারী হবে বলে জানান।

বাবুল্যান্ডের চেয়ারম্যান ইসনাদ চৌধুরী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে প্রতিটি শাখা নির্মাণ করা হয়েছে। ধানমন্ডি ২৭-এর নতুন শাখায় শিশুদের খেলাধুলার পাশাপাশি জন্মদিন ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সুবিধাও রয়েছে। তিনি জানান, শিশুদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং এজন্য নিয়মিত জীবাণুমুক্ত করা হয় ও প্রশিক্ষিত অ্যাটেনডেন্টরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

বাবুল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক কোলিন্স বলেন, শিশুর নির্মল হাসিই তাদের সবচেয়ে বড় অর্জন এবং ‘স্প্রিডিং হ্যাপিনেস’ এই বিশ্বাস নিয়েই বাবুল্যান্ডের পথচলা শুরু। তিনি আরও উল্লেখ করেন, যান্ত্রিক নগরজীবনে শিশুদের ছুটে বেড়ানোর জায়গা সংকুচিত হওয়ায় তাদের শৈশব মুঠোফোনের পর্দায় আটকে যাচ্ছে এবং শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তিনি চান প্রতিটি অভিভাবক নিশ্চিন্ত মনে সন্তানকে খেলতে ছেড়ে দিতে পারবেন এবং শিশুরা প্রাণভরে হেসে-খেলে বেড়ে উঠুক।

কোলিন্স আরও জানান, ধানমন্ডির অভিভাবকদের ভালোবাসা ও আগ্রহের কথা ভেবেই এখানে আরও একটি শাখা চালু করা হলো। প্রতিষ্ঠানটি শিশুদের জন্য একটি আনন্দময় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাবুল্যান্ডের ধানমন্ডি-২৭ শাখা শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। রোববার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এর কার্যক্রম চলবে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় প্লে-জোনে সর্বোচ্চ চার ফুট তিন ইঞ্চি বা ১৩০ সেন্টিমিটার উচ্চতার শিশুরা খেলতে পারবে। শিশুদের সাথে অভিভাবকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...