ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন

ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন
ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে। গত ২ সেপ্টেম্বর প্রকাশিত তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বোর্ডগুলো গঠিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে। গত ২ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে প্রকাশিত আলাদা তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বোর্ডগুলো গঠিত হয়। নিয়ম অনুযায়ী, ধর্ম বিষয়ক মন্ত্রী পদাধিকারবলে তিনটি ট্রাস্টেরই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে নিপুণ রায় চৌধুরী ও সুবর্না সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। জয়দেব রায় জয়, দুলাল বিশ্বাস, বিপ্লব কুমার দে, নারায়ণ চন্দ্র সরকার, রাজীব ধর তমাল, পার্থ পাল চৌধুরী, দোলন ধর, জনি দেব, মনোরঞ্জন সিংহ, স্বপন কুমার ভট্টাচার্য, তাপসী দত্ত, শুভ্র শংকর প্রসাদ, মন্টি রানী সরকার, স্বপন কুমার দাস, সত্যানন্দ দত্ত, রুপক সিংহ, সঞ্জয় গুপ্ত, মন্টু চন্দ্র বৈদ্য, সুদীপ রঞ্জন সেন ও অতীন দত্ত চৌধুরীকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে আন্না মিন্জ ও মাধবী মার্মাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জন গমেজকে সদস্য ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। পিউস কস্তা, কুইনটেন রিবেরো, মৃগেন হাগিদক, পাস্টর আনোয়ার হোসেন, রীতা রোজলীন কস্তা, নরেন্দ্রনাথ টুডু ও জ্যাকসন পিউরীফিকেশনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সাচিং প্রু ও দীপেন দেওয়ানকে মনোনীত করা হয়েছে। অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সদস্য ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাস্টের সদস্য হিসেবে রয়েছেন সুশীল চন্দ্র বড়ুয়া, মাসাথোয়াই মারমা, বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী, সুভাষ চন্দ্র চাকমা, পার্থ প্রতিম বড়ুয়া (অপু), জনাব মং হ্লা চিং ও মিং সোমাউ।

তিনটি ট্রাস্টেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে নিযুক্ত ব্যক্তিরা ছাড়া মনোনীত ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে নতুন ট্রাস্টি মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা দায়িত্বে বহাল থাকবেন।

সরকার চাইলে যেকোনো সময় যেকোনো ট্রাস্টি পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে। এর আগে ২০২৪ সালের শেষ দিকে গঠিত তিনটি ট্রাস্টের পূর্ববর্তী বোর্ডের ভাইস চেয়ারম্যান ও মনোনীত সব সদস্যকে অব্যাহতি দিয়ে এই নতুন বোর্ডগুলো পুনর্গঠন করা হয়েছে। ২০২৪ সালের ৩ নভেম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ২৯ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ১৮ নভেম্বর বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পূর্ববর্তী বোর্ড গঠিত হয়েছিল।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...