দক্ষিণখানে প্লাস্টিকের ব্যাগে শটগান ও হাতকড়া জব্দ

দক্ষিণখানে প্লাস্টিকের ব্যাগে শটগান ও হাতকড়া জব্দ
দক্ষিণখানে প্লাস্টিকের ব্যাগে শটগান ও হাতকড়া জব্দ
রাজধানীর দক্ষিণখান এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শটগান ও পুলিশের লোগোসংবলিত হাতকড়া জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসব উদ্ধার করা হয়।

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শটগান এবং পুলিশের লোগোসংবলিত এক জোড়া হাতকড়া জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মুন্সি মার্কেট ঝিলপাড় এলাকায় এই অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই তথ্য জানান। তিনি দক্ষিণখান থানার বরাত দিয়ে বলেন, প্লাস্টিকের ব্যাগের ভেতরে শটগান এবং পুলিশের লোগোযুক্ত চাবিসহ হাতকড়াগুলো পাওয়া যায়।

এই ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। উদ্ধারকৃত শটগান ও হাতকড়া বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...