চাকরিএসিআই পিএলসিতে ব্র্যান্ড প্রমোশন অফিসার পদে এইচএসসি পাসে চাকরির সুযোগ
এসিআই পিএলসিতে ব্র্যান্ড প্রমোশন অফিসার পদে এইচএসসি পাসে চাকরির সুযোগ
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের স্টেশনারি ব্যবসায়ের জন্য ‘ব্র্যান্ড প্রমোশন অফিসার’ পদে এইচএসসি পাস প্রার্থীদের নিয়োগ দিচ্ছে। আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের স্টেশনারি ব্যবসায়ের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্র্যান্ড প্রমোশন অফিসার’ পদে কর্মী নেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। আবেদনকারীদের সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা থাকতে পারে, তবে ম্যানুফ্যাকচারিং ও টয়লেট্রিজ খাতের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। নতুনরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর নির্ধারণ করা হয়েছে। যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকা জরুরি। এছাড়া রিলেশনশিপ ম্যানেজমেন্ট, দর–কষাকষি ও প্ররোচনা দেওয়ার দক্ষতা থাকতে হবে। ফলাফলভিত্তিক কাজের মানসিকতাও একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নির্বাচিত প্রার্থীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণামূলক ক্যাম্পেইন ও পণ্যের প্রদর্শনী পরিচালনা করবেন। কোম্পানির স্টেশনারি পণ্যের প্রসারে সম্ভাব্য বাজার, রিটেইল ও মডার্ন ট্রেড আউটলেট, পরিবেশক ও পাইকারি বিক্রেতাদের কাছে যেতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, প্রশাসক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও তা বজায় রাখার দায়িত্বও তাদের ওপর বর্তাবে।
প্রোডাক্ট স্যাম্পলিং, অ্যাকটিভেশন প্রোগ্রাম, প্রদর্শনী ও প্রচারণামূলক ইভেন্টের আয়োজন করতে হবে। গ্রাহকের পছন্দ, প্রতিযোগীদের কার্যক্রম ও মূল্যসংক্রান্ত বাজার তথ্য সংগ্রহ করাও এই পদের অন্যতম কাজ। রিটেইল আউটলেট ও ইভেন্টের স্থানে পণ্যের যথাযথ ডিসপ্লে নিশ্চিত করা এবং প্রচারণামূলক কার্যক্রম ও বাজারের প্রতিক্রিয়ার ওপর নিয়মিত প্রতিবেদন তৈরি করতে হবে। এই পদে নির্বাচিতদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।
মতামত (0)