গাড়ি চুরি ঠেকাতে এসইউভি ছাদে তুললেন প্রবাসী, ভিডিও ভাইরাল

গাড়ি চুরি ঠেকাতে এসইউভি ছাদে তুললেন প্রবাসী, ভিডিও ভাইরাল
গাড়ি চুরি ঠেকাতে এসইউভি ছাদে তুললেন প্রবাসী, ভিডিও ভাইরাল
বিহারের গোপালগঞ্জে এক ব্যক্তি তার নতুন কেনা এসইউভি গাড়ি চুরি যাওয়ার ভয়ে ক্রেন দিয়ে বাড়ির ছাদে তুলে রেখেছেন। এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিহারের গোপালগঞ্জে এক ব্যক্তি তার নতুন কেনা এসইউভি গাড়িটি চুরি হওয়ার ভয়ে ক্রেন দিয়ে বাড়ির ছাদে তুলে রেখেছেন। এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ক্রেন দিয়ে গাড়িটি বাড়ির ছাদে তোলা হচ্ছে।

কর্মসূত্রে ইজরায়েলে থাকা মনোজ যাদব সম্প্রতি ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন। সে সময় তিনি একটি মহিন্দ্রা স্কর্পিও ক্লাসিক গাড়ি কেনেন। ইজরায়েলে ফিরে যাওয়ার আগে তিনি গাড়িটির দেখাশোনার জন্য একজন চালক নিযুক্ত করেছিলেন।

তবে সম্প্রতি ওই চালক চাকরি ছেড়ে দিলে মনোজ যাদব তার গাড়ি নিয়ে চিন্তায় পড়েন। গাড়িটি চুরি হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় তার ঘুম নষ্ট হতে শুরু করে। এরপরেই তিনি গাড়িটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

গাড়িটি গ্যারেজ বা অন্য কোথাও না রেখে, নিজেদের বাড়ির ছাদে তুলে রাখার পরিকল্পনা করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী একটি ক্রেন ডেকে আনা হয়। ক্রেন এনে ছাদে গাড়ি তোলার এই দৃশ্য দেখতে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমেছিল।

ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাথে গাড়িটি বাঁধা হয়েছে। এরপর ধীরে ধীরে মাটি থেকে গাড়িটিকে উপরে তোলা হয়। বেশ খানিকটা উপরে ওঠার পর গাড়িটি ঘড়ির পেন্ডুলামের মতো দুলতে থাকে।

শেষ পর্যন্ত ক্রেন অপারেটর সাবধানে গাড়িটিকে ছাদের নির্দিষ্ট জায়গায় নামিয়ে রাখেন। এই পদ্ধতিতে গাড়িটি ছাদের উপর রাখা যায় কিনা, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বাড়ির ছাদে গাড়ি রাখা কতটা নিরাপদ, সে বিষয়েও অনেকে কৌতূহল প্রকাশ করেছেন।

তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা বা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...