আজ রবিবার গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে বেলা পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।



মতামত (0)