সারাদেশ

রংপুরের ৪ খুনের দ্রুত বিচার, তদন্তে সময় লাগছে: ত্রাণমন্ত্রী

রংপুরের ৪ খুনের দ্রুত বিচার, তদন্তে সময় লাগছে: ত্রাণমন্ত্রী
রংপুরের ৪ খুনের দ্রুত বিচার, তদন্তে সময় লাগছে: ত্রাণমন্ত্রী
রংপুরের চার হত্যাকাণ্ডের দ্রুত বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তদন্তে নতুন উপসর্গ তৈরি হওয়ায় কিছুটা সময় লাগছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত চার্জশিট দিয়ে বিচার কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, রংপুরের ইতিহাসে এটি একটি বড় হত্যাকাণ্ডের ঘটনা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আলোচনা চলছে এবং তদন্তে বিভিন্ন নতুন উপসর্গ তৈরি হওয়ায় কিছুটা সময় লাগছে। তবে প্রশাসন সময় নিয়ে তদন্ত করছে, যাতে দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করা যায়।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। তিনি জানান, অ্যানেসথেসিয়ালোজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি, তবে জনবল পদায়ন হওয়ায় আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু করা যাবে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গত সভার সিদ্ধান্তের কার্যকরিতা পর্যালোচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যখাতসহ অন্যান্য খাতে গত ১৭ বছরে অনিয়ম-দুর্নীতির কারণে অনেক ক্ষতি হয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সারাদেশে জনবল সংকট নিরসনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চলছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ পেলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আলাদা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের জন্য নির্মিতব্য ছয়তলা ভবনে ১০ কোটি টাকা ব্যয় হবে। এই ভবনের প্রথম তলায় জেনারেটরের সাব স্টেশন, দ্বিতীয় তলায় মেনিফোন্ড রু ও ইলেকট্রিক কন্ট্রোল রুম, তৃতীয় তলায় স্টোর রুম এবং চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আনসারের ব্যারাক হিসেবে ব্যবহার করা হবে।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু রংপুর নগরীর গুপ্তপাড়ায় নবনির্মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, ডিসি এবং জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেল ২১ আগস্ট মধ্যরাতের পর নগরীর মাছুয়াপাড়া নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী খুন হন। এ ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধদাস নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয় এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে নয় দিনের মাথায় কারাগার থেকে নেওয়া ইউরিনের স্যাম্পল পরীক্ষায় তাদের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। এ ঘটনায় সীমান্ত এবং বিদ্যুৎ নামে আরও দুজন সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...