শিক্ষা

ইবিতে প্রমিত বাংলা বানান ও শব্দ গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে প্রমিত বাংলা বানান ও শব্দ গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইবিতে প্রমিত বাংলা বানান ও শব্দ গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রমিত বাংলা বানান ও শব্দ গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ভাষার শুদ্ধ চর্চায় সচেতনতা ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘প্রমিত বাংলা বানান ও শব্দ গঠন : বৈকল্য ও উত্তরণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা মিলনায়তনে এই সেমিনার আয়োজিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে এবং বাংলা সংসদের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: আসাদুজ্জামান। প্রফেসর গাজী মোহাম্মদ মাহবুব মুরশিদ সূচক বক্তা হিসেবে বক্তব্য দেন। প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুজ্জামান স্বাগত বক্তব্য দেন।

সেমিনারে বক্তারা বাংলা ভাষার প্রমিত বানান ও শব্দ গঠনে বিদ্যমান ভুল, ভাষার বৈকল্য এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। তারা বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ মনজুর রহমান বলেন, “বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার জন্য অনেক শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। তাই বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরো বলেন, “নিজেদের ভাষার প্রতি যত্নশীল না হলে একসময় বাংলা ভাষা হুমকির মুখে পড়তে পারে। ভাষার প্রতি দরদ ও দায়িত্ববোধ থেকে ভুল বানান ও শব্দের ব্যবহার সংশোধন করে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে।”

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...