জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, প্রতিরক্ষা, সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত চারটি স্থায়ী কমিটি গঠিত হয়েছে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি এই প্রস্তাবগুলো উপস্থাপন করেন।
জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এই প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করেন।
বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে এসব কমিটি গঠন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সমন্বয়ে কমিটিগুলো তাদের গঠন, কাজ ও দায়িত্ব পালন করবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই কমিটিগুলো গঠিত হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (শরীয়তপুর-৩)। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ-সদস্য হন), অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩), মোহাম্মদ কয়ছর আহমেদ (সুনামগঞ্জ-৩), রফিকুল ইসলাম হিলালী (নেত্রকোণা-৩), এস. এম. জাহাঙ্গীর হোসেন (ঢাকা-১৮), নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩), মমতাজ আলো (মহিলা আসন-২৮), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আশরাফ উদ্দিন (নরসিংদী-৫)। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ-সদস্য হন), মো. শফিকুর রহমান (ঢাকা-১৫), নুরুল ইসলাম মনি (বরগুনা-২), এস. এম. জিলানী (গোপালগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (শরীয়তপুর-৩), আব্দুস সালাম আজাদ (মুন্সিগঞ্জ-২), রেজা আহাম্মেদ (কুষ্টিয়া-১), লুৎফুর রহমান (কক্সবাজার-৩) এবং মো. আব্দুল বাতেন (ঢাকা-১৬)।
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নূরুল ইসলাম মনি (বরগুনা-২)। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (শরীয়তপুর-৩), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪), মোছা. তাহসিনা রুশদীর (সিলেট-২), খোন্দকার আবু আশফাক (ঢাকা-১), মোহাম্মদ কয়ছর আহমেদ (সুনামগঞ্জ-৩), বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (নারায়ণগঞ্জ-১), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং মোহাম্মদ কামাল হোসেন (ঢাকা-৫)।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাঈদ আহমেদ (শরীয়তপুর-১)। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মো. আব্দুল বারী (জয়পুরহাট-২), এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪), মোহাম্মদ নূরুল ইসলাম (ভোলা-৪), মো. আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১), রেহেনা আক্তার রানু (মহিলা আসন-৪), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)।
মতামত (0)