জাতীয়

জিয়াউর রহমান হত্যা: মতিউর গুলি করেছিলেন, এরশাদ চট্টগ্রামে ছিলেন দুদিন আগে

জিয়াউর রহমান হত্যা: মতিউর গুলি করেছিলেন, এরশাদ চট্টগ্রামে ছিলেন দুদিন আগে
জিয়াউর রহমান হত্যা: মতিউর গুলি করেছিলেন, এরশাদ চট্টগ্রামে ছিলেন দুদিন আগে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান গুলি করেছিলেন বলে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন জানিয়েছেন। জিয়াউর রহমান হত্যার দুদিন আগে তৎকালীন সেনাপ্রধান এরশাদ চট্টগ্রামে যান বলেও উল্লেখ করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান গুলি করেছিলেন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। একই সঙ্গে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মাত্র দুদিন আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেছেন।

গতকাল রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের পর ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এসব তথ্য জানান। প্রসিকিউটর জোহা আরও বলেন, গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সোমবার তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন যে, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এর আগে ওই বছরের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। এই তথ্যও তিনি জিজ্ঞাসাবাদে প্রকাশ করেছেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের প্রায় ৪৫ বছর পর চলতি বছরের ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মোজাফফর হোসেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও গ্রেপ্তার আছেন। ওই মামলায় চলতি বছরের ২৩ জুলাই তাকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিয়াউর রহমান হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...