বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদমর্যাদায় হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
ব্যাংকিং খাতে আবেদনকারীর ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এর মধ্যে মানবসম্পদ, প্রশিক্ষণ ও পরিচালন কার্যক্রমের তত্ত্বাবধানে সিনিয়র নেতৃত্ব পর্যায়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।



মতামত (0)