ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ ও আলোচনা পুনরায় শুরুর জন্য তিনটি শর্ত দিয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই জানান, এই শর্তগুলো কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং তেহরান এখন মার্কিন প্রেসিডেন্টের জবাবের অপেক্ষায়।
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান এবং পুনরায় আলোচনা শুরু করার জন্য তিনটি শর্ত দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই এই শর্তগুলো জানান। কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে শর্তগুলো ইতোমধ্যে ওয়াশিংটনে পাঠানো হয়েছে।
তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে। আল জাজিরার প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।
ইরানের প্রথম শর্ত হলো, সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা অর্থ ও সম্পদ ছাড়তে হবে।
তৃতীয় শর্ত হিসেবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। রেজাই বলেছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ অব্যাহত আছে।
এই ইরানি কর্মকর্তা আরও দাবি করেন, ইরানের দেওয়া শর্ত মেনে নেওয়া ওয়াশিংটনের স্বার্থের জন্যও ইতিবাচক হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না।
মতামত (0)