ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। পড়াশোনা ছেড়ে দিলে বা ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এই বার্তা দেওয়া হয়।
পোস্টে উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি তার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তবে তার ভিসা বাতিল হতে পারে। এছাড়া, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী। এটি বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।



মতামত (0)