সারাদেশমাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে আজ মঙ্গলবার সকালে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত করছে।
মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে আজ বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এমন ঘটনা ঘটতে পারে। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
মতামত (0)