প্রবাসী

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীর স্ট্রোকজনিত মৃত্যু

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীর স্ট্রোকজনিত মৃত্যু
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীর স্ট্রোকজনিত মৃত্যু
মালদ্বীপে স্ট্রোক করে মো: শেখ ফরিদ (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানী মালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মালদ্বীপে মো: শেখ ফরিদ (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০) স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদ ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের নসা মিয়ার ছেলে। তিনি দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে এসেছিলেন।

ফরিদের আত্মীয় মালদ্বীপ প্রবাসী বাপ্পি জানান, ফরিদ বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানায়।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে অবগত আছে বলে জানিয়েছে। হাইকমিশন ফরিদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মরহুমের পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তার লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে বলে হাইকমিশন আরও জানায়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...