রাজধানীর মিরপুরে একটি পুরোনো ভবন ভাঙার সময় দেয়াল ধসে মো. জসিম (৪৫) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে চিড়িয়াখানা সড়কের বক্সনগরে এই দুর্ঘটনা ঘটে।
শাহ আলী থানা এলাকার গ্রামীণ টেলিকমের পাশে অবস্থিত ভবনটি সম্প্রতি কয়েকজন ব্যক্তি কিনেছিলেন। গতকাল দুপুরে পাঁচজন শ্রমিক এই পুরোনো ভবনটি ভাঙার কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ করেই ভবনের একটি দেয়াল শ্রমিকদের ওপর ধসে পড়ে।
দুটি ভবন পাশাপাশি থাকায় ধসে পড়া দেয়ালের ধাক্কায় গ্রামীণ টেলিকমেরও একটি দেয়াল ভেঙে যায়। এতে মোট তিনজন শ্রমিক আহত হন। তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়।

মতামত (0)