আন্তর্জাতিক

নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০ পর্বতারোহী

নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০ পর্বতারোহী
নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০ পর্বতারোহী
নেপালের হিমলুং হিমাল শৃঙ্গের কাছে তুষারধসে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি পর্বতারোহী দলের অন্তত ১০ জন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

নেপালের মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে তুষারধসে অন্তত দুজন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে এই ঘটনা ঘটে। তুষারধসের পর একটি পর্বতারোহী দলের অন্তত দশজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে পর্বতারোহী এবং তাদের সহকারীরাও রয়েছেন। তারা সবাই নেপালের নাগরিক বলে জানা গেছে।

গতকাল সকালে হঠাৎ তুষারধস শুরু হলে এই দুর্ঘটনা ঘটে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

হিমলুং হিমাল শৃঙ্গের উচ্চতা সাত হাজার ১২৬ মিটার বা তেইশ হাজার তিনশ আশি ফুট। শৃঙ্গটি তিব্বতের সঙ্গে নেপালের সীমান্তের কাছে অবস্থিত। সাম্প্রতিক দিনগুলোতে এই এলাকায় ভারী তুষারপাত হয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

হিমালয়া হলিডেজ ট্র্যাকিংয়ের বিভূতি চাঁদ ঠাকুর জানিয়েছেন, তার অভিযাত্রী দলের অন্তত আটজন সদস্য নিখোঁজ হয়েছেন। তবে ঠিক কতজন পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না, তা এখনো নিশ্চিত হয়নি।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...