তামিল সিনেমার জনপ্রিয় তারকা অজিত কুমার সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মিশেলিন লে মানস কাপের সিলভারস্টোন রাউন্ডে অংশ নেন। অভিনয়ের পাশাপাশি মোটর রেসিংয়েও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। এই রেসিং ইভেন্টে অজিতকে শুভকামনা জানাতে হাজির হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা সি. জোসেফ বিজয়।
ভক্তদের কাছে ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত এই তারকার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রেসিং ট্র্যাকে অজিত ও বিজয়ের আন্তরিক আলিঙ্গনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দুই তারকার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। দীর্ঘদিনের সহকর্মী এই দুই তারকার বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে অনেকেই ‘ভ্রাতৃত্বের দারুণ উদাহরণ’ হিসেবে দেখছেন।
অজিত কুমার বিজয়ের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সি. জোসেফ তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে সিলভারস্টোনে আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন।” অজিত আরও জানান, “গত ৩৪ বছর ধরে আমরা চলচ্চিত্র জগতে সহকর্মী। এখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় আমি তার জন্য খুবই আনন্দিত।”
অজিতকে ঘিরে আলোচনার পাশাপাশি লন্ডনের এই সফরে আরও একটি বিষয় নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। সেটি হলো অভিনেত্রী রাধিকা সারথকুমার ও তৃষা কৃষ্ণানের একটি সেলফি। রেসিং ভেন্যুতে উপস্থিত ছিলেন রাধিকাও।



মতামত (0)