জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু

পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু
পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু
২০২৫ সালের মার্চ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু করেছে, যা নাগরিকদের ভোগান্তি কমিয়েছে। গতকাল এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়।

২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশে ই-অ্যাপোস্টিল সেবা চালুর পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু করেছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ায় সত্যায়নকৃত বাংলাদেশি সনদসমূহের গ্রহণযোগ্যতা আরও সুসংহতকরণের লক্ষ্যে এই আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় সরকারি ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই বৈঠকে বাংলাদেশের সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং নাগরিকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা ছিল আলোচনার মূল লক্ষ্য।

সভায় মূল সনদ যাচাই জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষকে ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ায় যুক্ত করার উপর জোর দেওয়া হয়। এছাড়া, সংশ্লিষ্ট দপ্তর ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

শিক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, চিকিৎসা, বিবাহ, জন্ম ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথির বিপরীতে এই সেবা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এই সেবা চালু হওয়ায় নাগরিকদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। একইসাথে এটি সময় ও অর্থের সাশ্রয় করেছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...