সিডনির লিভারপুল পাওয়ারহাউসে সম্প্রতি এক বিশেষ বাংলা গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ‘সুরের খেয়ায় স্বর্ণালি সন্ধ্যা’ শীর্ষক এই আয়োজনে মূল শিল্পী হিসেবে গান পরিবেশন করেন রুমানা ফেরদৌস লনী। ডেল্টা ভিশন অস্ট্রেলিয়া এই মনোজ্ঞ সংগীতসন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে রুমানা ফেরদৌস লনী রবীন্দ্রসংগীত, পুরোনো দিনের জনপ্রিয় গান, আধুনিক বাংলা গান এবং লোকসুর পরিবেশন করেন। তার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। গানের আবহের সঙ্গে নৃত্য, দ্বৈত পরিবেশনা ও ফিউশনও ছিল।



মতামত (0)