নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এই সভা বসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত সভায় সভাপতিত্ব করেন।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে জাল টাকা প্রতিরোধ নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়া ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে কৌশল নিয়েও কথা বলা হয়। বাল্যবিবাহ এবং সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা ও সেগুলো নিয়ন্ত্রণের কৌশল সভার আলোচ্য বিষয় ছিল।
আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। উপজেলা বিএনপির সদস্য সচীব শারফুল ইসলাম বুলবুল এবং পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখাও উপস্থিত ছিলেন। স্থানীয় এমপির প্রতিনিধি মিলন মাষ্টার এবং সিংড়া পৌরসভার সাবেক কমিশনার মহিদুল ইসলামও আলোচনায় অংশ নেন।



মতামত (0)